কলমাকান্দায় ২১০০ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপলোড সময় : ১৭-১২-২০২৫ ০১:৫৩:০৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-১২-২০২৫ ০১:৫৩:০৪ পূর্বাহ্ন
নেত্রকোণা প্রতিনিধিঃ 

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় দুই হাজার একশো পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ৭৮ হাজার টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়নের লেংগুরা উত্তরপাড়া গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে মো. মোক্তার হোসেন (৩৬) এবং একই এলাকার মৃত জয়নাল আবেদিনের ছেলে মো. জাবেদ পারভেজ ওরফে আলম (৪২)।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনি’র নেতৃত্বে কলমাকান্দার লেংগুরা উত্তরপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকসহ ওই দুইজনকে আটক করতে সক্ষম হন ডিএনসির সদস্যরা।

পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে কলমাকান্দা থানায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]