চরম বৈষম্য যা কোন ভাবেই মানার মত না কামিল পরিক্ষার সেন্টার নীজপাড়া কামিল মাদ্রাসায় চাই।

আপলোড সময় : ১৬-১২-২০২৫ ০৯:৫৫:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১২-২০২৫ ০৯:৫৫:০৮ অপরাহ্ন
জহুরুল ইসলাম নীলফামারী প্রতিনিধি 

 নীলফামারী জেলায় মোট ছয়টি কামিল মাদ্রাসা রয়েছে,যার পরিক্ষা অনুষ্ঠিত হয় সোনাখুলি মুন্সিপাড়া কামিল মাদ্রাসা সৈয়দপুরে , ডিমলা ও জলঢাকা উপজেলার মধ্যে মোট ৩ টি কামিল মাদ্রাসা রয়েছে, যার কারণে এই তিন মাদ্রাসায় যে কোন একটাতে সেন্টার হবে শুনা যাচ্ছিল, সেন্টার হয়েছে ঠিক ই কিন্তু একটি প্রতিষ্ঠান শুধু সেখানে পরিক্ষা দিবে, 

আমরা স্পষ্ট জানতে চাই কার অবহেলার কারণে নতুন কামিল পরীক্ষার সেন্টারে বাকি দুটি প্রতিষ্ঠান এড করা হলো না। 

অনতিবিলম্বে অনুরোধ করা যাচ্ছে যে জলঢাকা ও ডিমলা উপজেলায় অবস্থিত মোট তিনটি কামিল মাদ্রাসা সেন্টার নতুন সেন্টারে
অর্থাৎ ডিমলা নিজপাড়া কামিল মাদ্রাসায় সেন্টার করার জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করা হইল। 

অন্যথায় আমরা অধিকাংশ ছাত্র-ছাত্রীরা কামিল পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিতব্য ২০২৫ অংশগ্রহণ করিব না।

একাধিক কামিল পরিক্ষার্থীরা জানান আমরা প্রায় দুই শতাধিক পরিক্ষার্থী আছি ডোমার ডিমলা ও জলঢাকা উপজেলা মিলে। এর মধ্যে 
আমার বাড়ি থেকে সৈয়দপুর প্রায় ৫০ কিলোমিটার পরিক্ষা সকাল ৯.০০ টায় শুরু হবে ৭.০০ টায় বাড়ি থেকে বাহির হতে হবে আবার পরিক্ষার সেন্টার শহর থেকে দূরে গ্রামে হওয়ার কারণে গাড়ি পাওয়া কষ্টকর যেহেতু ডিমলা নিজপাড়া কামিল মাদ্রাসায় নতুন সেন্টার হয়েছে তাহলে সেখানেই ডিমলা ও জলঢাকার মোট ৩ টা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরিক্ষা দিতাম অথচ সেখানে শুধু অত্র নিজ প্রতিষ্ঠান এর শিক্ষার্থীরাই পরিক্ষা দিবে,  আমার ছাত্র জীবনে কোন দিন দেখি নাই বা শুনি নাই একটি প্রতিষ্ঠান নিয়ে একটি সেন্টার হয়।
বিনিত অনুরোধ বাকি দুটি প্রতিষ্ঠান কে সেখানে পরিক্ষা দেয়ার ব্যবস্থা করুন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]