কাউখালী প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালীতে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপির সভাপতি এস এম আহসান কবির, সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) মোঃ ইয়াকুব হোসাইন, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আলম হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা ডাঃ আলতাফ হোসেন, উপজেলা জামাত ইসলামী আমির মাওলানা নজরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনের দায়িত্ব পালন করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান। এসময় বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবৃন্দ,সরকারি কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।