নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মো.আতাউর রহমান সরকার বলেছেন, বিজয়ের চেতনা হলো ঐক্যবদ্ধ বাংলাদেশ।স্বাধীনতার চেতনা ঐক্যের। এখানে বিভেদ-বিভক্তির সুযোগ নেই। জামায়াতে ইসলামী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য কাজ করছে।
তিনি আজ ভোর ৭.৩০টায় কসবা পৌরমুক্ত মঞ্চে বাংলাদেশ জামায়াতে ইসলামী কসবা উপজেলা ও পৌরসভার উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে চলো এক সাথে গড়ি বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
উপজেলা আমীর অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সেক্রেটারি গোলাম সারওয়ারের সঞ্চালনায় এতে আলোচনা রাখেন, জামায়াতের কসবা পৌরসভার আমীর হারুন অর রশীদ, উপজেলা নায়েবে আমীর পীরজাদা শিবলী নোমানী, পৌরসভা সেক্রেটারি নুর মাজিদুল ইসলাম, সাবেক শিবির নেতা নুরে আলম সিদ্দীকি, কসবা উপজেলা কর্মপরিষদ সদস্য হাফেজ মাওলানা নুরুল আমিন, জামাল মিয়া, শামীম রেজা, উপজেলা শিবির সভাপতি সাইফুল্লাহ আল আরিফ প্রমুখ।
আতাউর রহমান সরকার বলেন, সোনারবাংলা গড়তে হলে জামায়াতে ইসলামীর বিকল্প নেই। আলোচনা সভা শেষে যুব বিজয় র্যালী কসবার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কদমতলীতে এসে পথসভার মাধ্যমে শেষ হয়।