বিজয় দিবস সামনে রেখে দেবীগঞ্জে জামায়াতে ইসলামীর পরিচ্ছন্নতা কর্মসূচি

আপলোড সময় : ১৫-১২-২০২৫ ১০:১৮:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১২-২০২৫ ১০:১৮:০৯ অপরাহ্ন
মোঃ আক্তারুজ্জামান
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি


পঞ্চগড়ের দেবীগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টায় দেবীগঞ্জ পৌরসভার বিজয় চত্বরে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধন ঘোষণা করেন দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুল বাসেত। এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আবুল বাশার বসুনিয়া, দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসেন, সহকারী সেক্রেটারি মো. লুৎফর রহমান, উপজেলা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান, দেবীগঞ্জ পৌর জামায়াতের সহকারী পরিচালক মো. আমির হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মহান বিজয় দিবসের তাৎপর্যকে সামনে রেখে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বিজয় চত্বর থেকে কর্মসূচির সূচনা হয়। পরে দেবীগঞ্জ চৌরাস্তা, বন্ধন মোড় ও দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ একাধিক গুরুত্বপূর্ণ স্থানে পর্যায়ক্রমে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
এ কর্মসূচিতে জামায়াতে ইসলামীর প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসেন বলেন, “আগামীকাল মহান বিজয় দিবস। আমরা চাই পরিচ্ছন্ন ও সুন্দর দেবীগঞ্জে বিজয় দিবস উদযাপন করতে। সেই লক্ষ্যেই দেবীগঞ্জ পৌর জামায়াতের উদ্যোগে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে।”

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]