​বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হয়েছিল: আলতাফ হোসেন চৌধুরী

আপলোড সময় : ১৫-১২-২০২৫ ০৮:৪৫:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১২-২০২৫ ০৮:৪৫:২৫ অপরাহ্ন

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:

বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী ও পটুয়াখালী-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, কারাগারে বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হয়েছিল। বেগম খালেদা জিয়া যে-দিন গ্রেফতার হয়েছিল, সেই দিনের মেডিকেল রিপোর্ট ডাক্তারদের কাছে আছে, তখন তিনি সুস্থ ছিলেন।

সোমবার ( ১৫ ডিসেম্বর) বিকাল ৪ টায় উপজেলার দেউলী পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি আরও বলেন, ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাড়ীতে থাকাকালীন বেগম খালেদা জিয়া তার স্বামীকে হারালেন, মাকে হারালেন, বোনকে হারালেন, ভাইকে হারালেন, প্রিয় সন্তানকে হারালেন। ওই বাড়ীটি তার অনেক স্মৃতি বিজড়িত। সেই বাড়ী থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তাকে ন্যাক্কারজনকভাবে বের করে দিয়েছে।

দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন খানের সভাপতিত্বে ও মো. জাহাঙ্গীর হোসাইন ফরাজির সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু, সাবেক সভাপতি আলহাজ্ব মো. আশ্রাফ আলী হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি আহসানউল্লাহ পিন্টু, সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মনির, মো. রুবেল মৃধা প্রমুখ।

এছাড়াও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দসহ হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। 

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, সুবিদখালী দারুস সুন্নাত ফাজিল মাদ্রাসা মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. শামসুদ্দোহা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]