ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম ও ৮ম শ্রেণীর শিক্ষার্থী ও শিক্ষকদের বিদায় সংবর্ধনা

আপলোড সময় : ১৫-১২-২০২৫ ০৭:০৩:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১২-২০২৫ ০৭:০৩:১৯ অপরাহ্ন
মোঃ আইয়ুব চৌধুরী

রাজস্থলী (রাঙ্গামাটি)


রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম ও ৮ম শ্রেণীর সমাপনী শিক্ষার্থী এবং বদলিকৃত তিনজন শিক্ষকের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় পরিচালনা কমিটির আয়োজনে বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পবিত্র ধর্মীয় গ্রন্থ থেকে পাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানটি ছিল আনন্দঘন ও আবেগঘন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য মো. এমদাদুল হক মিলন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শুভ্রতা বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুইচিংহ্লা মারমা। বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার প্রতিনিধি হাবীবুল্লাহ মিসবাহ, বদলিকৃত বিদায়ী শিক্ষক সাচিং মারমা, রুম্পা রাণী এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. শফিকুল ইসলামসহ অন্যান্যরা।

বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের এই বিদায় কোনো শেষ নয়, বরং উচ্চ শিক্ষার পথে নতুন যাত্রার সূচনা। সুশিক্ষায় শিক্ষিত হয়ে সুনাগরিক হিসেবে গড়ে উঠে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা। একই সঙ্গে সমাজ থেকে বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার উপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে বদলিকৃত শিক্ষকদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করা হয় এবং তাদের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করা হয়। পরে বিদায়ী শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

এসময় বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং বিদায়ী ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]