মধুপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

আপলোড সময় : ১৪-১২-২০২৫ ০৬:২৮:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-১২-২০২৫ ০৬:২৮:০৬ অপরাহ্ন
জুয়েল রানা, মধুপুর প্রতিনিধি

টাঙ্গাইলের মধুপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

রবিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত কর্মসূচিতে বীর মুক্তিযোদ্ধা, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

কর্মসূচির অংশ হিসেবে শোক র‍্যালি বের করে বংশাই নদীর তীরে অবস্থিত শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

মোনাজাত শেষে উপজেলা পরিষদের কনফারেন্স হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দীন, মধুপুর থানার অফিসার ইনচার্জ জাফর ইকবাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইদুর রহমান, কৃষি কর্মকর্তা রকিব আল রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা হোসাইন, হিসাবরক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শহিজ্জামান, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান এবং মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিতাই চন্দ্র করসহ অন্যান্য অতিথিবৃন্দ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]