ভেড়ামারায় প্রাইভেটকার থামিয়ে ডাকাতি

আপলোড সময় : ১৪-১২-২০২৫ ০৬:১১:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-১২-২০২৫ ০৬:১১:১৩ অপরাহ্ন
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার ভেড়ামারায় প্রাইভেটকার থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। 


শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের মনিপার্ক এলাকায় এ ঘটনা ঘটে।

প্রাইভেটকারটির মালিক শিমুল জানান,পার্শ্ববর্তী ঈশ্বরদী থেকে রাতে গাড়ির জ্বালানি গ্যাস নিয়ে বাড়ি ফেরার পথে মনিপার্ক এলাকায় পৌঁছালে দেশীয় অস্ত্রধারী কয়েকজন ডাকাত দলের সদস্যরা গাড়িটি লক্ষ্য করে তেড়ে আসে ও গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে গাড়িতে থাকা ৩২ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেয়।


এসময় চালক হিমেলকে মারধর করা হয়। ডাকাতির ওই ঘটনাটি প্রাইভেটকারে থাকা বাপ্পি নামে এক যাত্রী ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিলে তা মুহূর্তেই ভাইরাল হয়। এ ঘটনায় থানায় মামলা কর‌বেন ব‌লে জানিয়েছেন গাড়ির মালিক শিমুল।

এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, এ বিষয়ে এখনো থানায় কোনো অভিযোগ আসেনি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]