ভাতিজিকে ধর্ষণ, চাচা কারাগারে

আপলোড সময় : ১৪-১২-২০২৫ ১০:৪৭:৫০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-১২-২০২৫ ১০:৪৭:৫০ পূর্বাহ্ন
সাইদুল ইসলাম বালাগঞ্জ সিলেট ক্রাইম রিপোর্টার প্রতিনিধি ::

সিলেটের বিশ্বনাথে কিশোরীকে ধর্ষণের দায়ে সৎ চাচাকে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ জেলা র‍্যাবের একটি দল বিশ^নাথ থানাধীন সিংগেরকাছ এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার আসামী সেবুল মিয়াকে (২৫) গ্রেফতার করে।

গ্রেফতারকৃত সেবুল বিশ্বনাথের মাঝগাঁও সিংগেরকাছ গ্রামের মৃত আমির আলীর ছেলে। এরপর ওইদিন বিকালে র‍্যাব তাকে বিশ্বনাথ থানায় হস্তান্তর করলে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

শনিবার (১৩ ডিসেম্বর) রাতে এসব তথ্য জানায় র‍্যাব।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত সেবুল মিয়া ওই কিশোরীর সৎ চাচা। একই বাড়িতে বসবাস করলেও তাদের পৃথক ঘর রয়েছে। গত ৪ ডিসেম্বর বিকালে সেবুল কিশোরীর ছোট বোনকে তাদের পিতার মোবাইল ফোন নিয়ে আসতে বলে। ছোট বোনের সাথে কিশোরী সেবুল মিয়ার ঘরে গেলে ঘরের সকল দরজা বন্ধ করে কিশোরীর ছোট বোনকে ঘরে মোবাইল ফোন রেখে আসার কথা বলে বের করে দেয়।

মোবাইল রেখে কিশোরীর বোন পূনরায় সেবুলদের ঘরে আসলে ওই কিশোরীকে বিবস্ত্র অবস্থায় দেখতে পায়। ঘটনাটি কাউকে না বলার জন্য তাদেরকে হুমকি দেয়। পরে কিশোরী ঘরে গিয়ে তার পরিবারকে জানায় সেবুল তাকে ঘরে আটকে রেখে ধর্ষণ করেছে। এ ঘটনায় ওই কিশোরীর পিতা বিশ্বনাথ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। মামলার পর সেবুল পলাতক ছিলো।



সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]