লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মনকে সুস্থ ও প্রফুল্ল রাখে ..... ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন

আপলোড সময় : ১৪-১২-২০২৫ ০২:১৮:০৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-১২-২০২৫ ০২:১৮:০৯ পূর্বাহ্ন
মোঃ অপু খান চৌধুরী।।

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে ভালো রাখে, শরীর সুস্থ রাখে এবং শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত খেলাধুলা করলে মনোযোগ বাড়ে, মানসিক চাপ কমে এবং পড়াশোনায় আগ্রহ সৃষ্টি হয়। তাই শিক্ষার্থীদের সুশিক্ষা ও সুস্থ জীবনের জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি গুরুত্ব দেওয়া অত্যন্ত প্রয়োজন।লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মনকে সুস্থ ও প্রফুল্ল রাখে গতকাল ১৩ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় ধান্যদৌল ক্রিকেটার্স কর্তৃক আয়োজিত ডাবল এলইডি কাপ মিনি ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচ এ কথাগুলো বলেন বাংলাদেশ বার কাউন্সিলের এডুকেশন কমিটির চেয়ারম্যান, বিশিষ্ট আইনজীবী, কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও গণমানুষের নেতা ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন।

এ সময় তিনি আরো বলেন, খেলাধুলা মানুষকে মাদক থেকে দূরে রাখে। মানুষকে শক্তিশালী করে। শিক্ষার্থীদের ব্রেইন সার্প করে। খেলাধুলা প্রতিটি মানুষকে ঠিক পথে পরিচালনার পাশাপশি  মানসিকভাবে শক্তিশালী করে গড়ে তোলে।

অনুষ্ঠানের উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এনায়েত করিম ভূঁইয়া সঞ্চালনায় সভাপতিত্ব করেন আবুল বাশার। উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এনায়েত করিম ভূঁইয়া, মাহবুবুর রহমান ভূঁইয়া দিদার, জয়নাল হাজারী, আবুল বাশার, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক হাসান ভূঁইয়া, এমরান হোসেন মাস্টার, বাদল, মোঃ ইউনুছ মিয়া, মাধবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ সেলিম, কাজী আক্তার হোসেন, প্রবাসী ফোরামের সাধারণ সম্পাদক মহসিন কবির, মিজানুর রহমানসহ এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]