ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল সমাবেশ ও সড়ক অবরোধ

আপলোড সময় : ১৪-১২-২০২৫ ০২:০১:২৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-১২-২০২৫ ০২:০১:২৭ পূর্বাহ্ন
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল সমাবেশ ও সড়ক অবরোধ করেছে আহত জুলাই যোদ্ধা কুষ্টিয়া জেলা ও ফ্যাসিবাদ বিরোধী বিপ্লবী জনতা।  

শনিবার (১৩ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া শহরের থানার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে এনএস রোড, কুষ্টিয়া-ঝিনাইদহ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এখানে এক সংক্ষিপ্ত সমাবেশ শেষে পুনরায় বিক্ষোভ মিছিলটি মজমপুর রেলগেট হয়ে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক প্রদক্ষিণ করে পুলিশ সুপার কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এখানেও এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত  হয়।


 
সমাবেশ শেষে আহত জুলাই যোদ্ধারা দুই দফা কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করেন। এসময় সড়কের দুই প্রান্তে যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়ে যানবাহনে থাকা যাত্রী সাধারণ। পরে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন মাতুব্বর ঘটনাস্থলে এসে আহত জুলাই যোদ্ধাদের সাথে কথা বলেন।


এক পর্যায়ে আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তারসহ অন্যান্য দাবি মেনে নিলে আহত জুলাই যোদ্ধারা সড়ক থেকে সরে এসে অবরোধ তুলে নেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]