গফরগায়ে গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগ

আপলোড সময় : ১৩-১২-২০২৫ ১০:০৩:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১২-২০২৫ ১০:০৩:২৪ অপরাহ্ন
ওমর ফারুক তালুকদারঃ-

ময়মনসিংহের গফরগাঁয়ে গৃহবধূকে জোর পূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধার বাড়ি ভাংচুরের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় সেচ্ছাসেবকদল নেতা মোঃ হাদির বিরুদ্ধে। মামলা সূত্রে জানা যায়, গত রাত সাড়ে ৩ টার দিকে ভুক্তভোগী গৃহবধূর স্বামী বাড়ির পাশে মৎস খামারে মাছ ধরার সময় গফরগাঁও সেচ্ছাসেবক দলের সদস্য মোঃ হাদি মুক্তিযোদ্ধা কালামের বাড়িতে প্রবেশ করে।

পরে ওই গৃহবধূর ঘরে গিয়ে তাকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে গৃহবধূর ডাক চিৎকারে পাশের ঘরে থাকা শাশুড়ি এসে হাদিকে ধস্তাধস্তি অবস্থায় দেখতে পেলে হাদি পালিয়ে যায়। পরে গৃহবধূর মামলা দায়েরের পর পাগলা থানা পুলিশ আসামি হাদিকে গেপ্তার করে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ তার পরিবার সহ এলাকাবাসী সুস্থ বিচারের দাবী জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]