বানারীপাড়ায় বিজয়ের মাসে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম ছরোয়ার খোকন: রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপলোড সময় : ১৩-১২-২০২৫ ০৪:২৬:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১২-২০২৫ ০৪:২৬:৩২ অপরাহ্ন
রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি:
 
বরিশালের বানারীপাড়ায় বিজয়ের মাসে চলে গেলেন একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পুলিশ সদস্য গোলাম ছরোয়ার খোকন (৭০)। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকাল সাড়ে চারটায় রাজধানীর মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি ইন্তেকাল করেন ( ইন্না....রাজিউন)। মৃত্যকালে তিনি স্ত্রী,চার ছেলে ও এক মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।

 মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম ছরোয়ার খোকন বানারীপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মাহমুদ মাহাবুব মাষ্টারের জ্যেষ্ঠ ভাই। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় বানারীপাড়া সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুল মাঠে জানাজা শেষে পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের পারিবারিক কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় চির নিন্দ্রায় শায়িত করা হয়। এসময় বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার বায়েজিদুর রহমান,এসিল্যান্ড জিএমএ মুনীর,থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবু


র রহমান, বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহবায়ক খলিলুর রহমান চোকদার,বানারীপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আইনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। জানাজায় বিএনপি ও জামায়াত নেতৃবৃন্দ এবং মুক্তিযোদ্ধাসহ নানা শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। 
তার মৃত্যুতে বিএনপিসহ বানারীপাড়ার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ###
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]