যশোর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবনপ্রাপ্ত কয়েদির আত্মহত্যা

আপলোড সময় : ১৩-১২-২০২৫ ০১:৩৯:১২ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১২-২০২৫ ০৫:১৬:২৫ অপরাহ্ন
এস এম মামুন, যশোর 

যশোর কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম দণ্ডপ্রাপ্ত এক কয়েদির আত্মহত্যার ঘটনা ঘটেছে। মৃত কয়েদির পরিচয় উদ্ভাবক মিজানুর রহমান (কারাবন্দি নং ৮৭০৯)। তিনি শার্শা উপজেলার আমতলা গ্রামের আক্কাচ আলীর ছেলে।

কারা কর্তৃপক্ষ জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে কারাগারের অভ্যন্তরে কার্পেট চত্বরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন মিজানুর রহমান। সেখানে তিনি নিজের জীবন শেষ করেন। বিষয়টি বুঝতে পেরে দায়িত্বরত কারারক্ষীরা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করলেও ততক্ষণে তিনি মারা যান।

জেলার আবিদ আহমেদ জানান, চলতি বছরের ২৪ জুলাই হত্যা মামলায় দণ্ডিত হয়ে তিনি কারাগারে আসেন। সাধারণত কপোতাক্ষ-৩ ভবনে থাকার কথা থাকলেও কৌশলে তিনি কার্পেট চত্বরে ঢুকে পড়েন এবং সেখানেই ঘটনাটি ঘটে। বিষয়টি পরিবারকে জানানো হয়েছে, তারা এলে লাশ হস্তান্তর করা হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]