নাইক্ষ‍্যংছড়ি-ঘুমধুম সীমান্তে ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবক আটক

আপলোড সময় : ১১-১২-২০২৫ ০৭:৩২:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১২-২০২৫ ০৭:৩২:৪৮ অপরাহ্ন
হেলাল উদ্দীন (মিঞাজী)নাইক্ষ‍্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে এ অভিযান পরিচালনা করা হয়।
কক্সবাজার ব্যাটালিয়ান (৩৪ বিজিবি) সুত্রে জানা যায়, সকাল আনুমানিক ১০টা নাগাদ গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার–৩২ থেকে প্রায় ৫০ মিটার ভেতরে জামালের ঘের এলাকায় অবস্থান নিয়ে অভিযান চালায়। এ সময় ১০,০০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়। আটক ব্যক্তির নাম রহমত উল্লাহ (২৫), পিতা—মোঃ হোসেন। ঠিকানা—এফডিএমএন ক্যাম্প-০৮ (ই), ব্লক-৮১।
এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে দায়িত্ব পালন করে আসছে। সীমান্ত অঞ্চলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, আটকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি সূত্রে আরও জানা যায়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ ৩৪ বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, মাদক প্রতিরোধ ও বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড দমনে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। এসব অভিযানে সাধারণ মানুষের মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধ আরও জোরদার হয়েছে।
অভিযান শেষে উদ্ধারকৃত ইয়াবা ও আটক ব্যক্তিকে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]