স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির জনিকে নেত্রকোণা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন এই আইনজীবী নতুন দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ট্রাইব্যুনালের বিচারকার্য আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
অ্যাডভোকেট হুমায়ুন কবির জনি কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের দুইবারের সাবেক চেয়ারম্যান ও সিনিয়র অ্যাডভোকেট মরহুম নুরুল ইসলাম ভূঁইয়ার কনিষ্ঠ পুত্র। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট (হাইকোর্ট বিভাগ) এবং জেলা জজ কোর্ট, নেত্রকোণার আইনজীবী হিসেবে সুপরিচিত।
আইন অঙ্গনের ব্যক্তি ও সহকর্মীরা তাঁর এই নিয়োগকে দীর্ঘদিনের কর্মদক্ষতা ও দক্ষতার স্বীকৃতি হিসেবে দেখছেন। তারা মনে করছেন, এ পদায়ন নারীর ও শিশুর প্রতি সহিংসতা সংশ্লিষ্ট মামলাগুলোর বিচারসেবা আরও শক্তিশালী ও দ্রুততর করবে।