হিজলায় পানি উন্নয়ন বোর্ডের শতাধিক জমি দখল করে রেখেছে প্রভাবশালী মহল

আপলোড সময় : ১১-১২-২০২৫ ০২:৫৮:১১ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১২-২০২৫ ০২:৫৮:১১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ

বরিশাল জেলার হিজলা উপজেলার ছয়টি ইউনিয়নে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা পানি উন্নয়ন বোর্ডের অসংখ্যক জমি জমা। আমাদের কাছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক জায়গাগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা জায়গাগুলো নিয়ে নিয়মিতভাবে চলছে দাঙ্গা হাঙ্গামা যার ফলে সঠিক ভাবে কোন বিচার বিশ্লেষণ না পাওয়ায় হামলা মামলায় শিকার হচ্ছে অনেকেই।

বিগত কিছুদিন পূর্বে পানি উন্নয়ন বোধ করতে, অধীনস্থ একটি নোটিশ করা হয়েছিল তার কোন প্রতিক্রিয়া দেখা যায়নি। বর্তমানে অফিস কর্তৃক কর্মরত কর্মকর্তা কর্মচারীগণ নিয়মিতভাবে হিজলা উপজেলায় আসা-যাওয়া হচ্ছে যেহেতু পানি উন্নয়ন  অধীনস্ত হিজলা উপজেলায় নদী ভাঙ্গনের বাদ এর কাজ চলছে এবং চলমান যার ফলে বিষয়টি অতি জরুরি ভাবে দেখা দরকার।

হিজলা উপজেলার ছয়টি ইউনিয়নে বিভিন্ন প্রান্তে হাটে বাজারে পানি উন্নয়ন বোর্ডের জমি রয়েছে যেমন মুলাদি ব্রিজ অতিক্রম করলে জোনা মার্কেট নামক স্থানটি রাস্তার দক্ষিণ পাশে কয়েকটি পাকা ভবন করে রেখেছে নিয়মিত ভাবে চলছে স্থানীয় লোকদের সাথে ঝগড়াঝাঁটি, ঘোষেরচর সুইচগার্ড এলাকায় পাকা ভবন করিয়ে সেখানে চলছে দখল বাণিজ, বড়জালিয়া ইউনিয়নে কাইচমা নামক স্থানে, বান্দের বাজার, মৌলভীর হাট, হরিনাথপুর ইউনিয়নের হরিনাথপুর বাজার সংলগ্ন এলাকায়, হিজলা গৌরবদি ইউনিয়নে , এছাড়াও আরো অনেক জমি জমা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে উপজেলা ভূমি অফিস থেকে খোঁজ নিয়ে গেলে দেখা যাবে জমির পরিমাণ।

বিশেষ করে উর্দ্ধতন কর্তৃপক্ষের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে যথাযথভাবে বিষয়টি গুরুত্বসহকারে দেখার অনুরোধ রইলো। এ ব্যাপারে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইলিয়াস শিকদারের কাছে জানতে চাইলে, তিনি জানান বিষয়টি পানি উন্নয়ন বোর্ড এর ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি এবং তাদেরকে কয়েকবার অবহিত করেছি তারা কোনো পদক্ষেপ নেইনি কেনো তা আমি যানিনা। বরিশাল বিভাগ পান উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী মোঃ জাবেদ ইকবালকে জানতে চাইলে তিনি জানান আমরা যে সকল দখলদারীরা দখল করে রেখেছে তাদেরকে নোটিশ করেছি পুনরায় নোটিশ করব যথাযথ আইনগত ব্যবস্থাও নিবো।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]