ইবিতে মেহেরপুর ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও প্রবীণ বিদায়

আপলোড সময় : ১১-১২-২০২৫ ০২:৪১:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১২-২০২৫ ০৩:৫৮:২৭ অপরাহ্ন
ইবি প্রতিনিধি 

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মেহেরপুর স্টুডেন্টস ডেভেলপমেন্ট এসোসিয়েশনের (মেসডা) উদ্যোগে নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রর (টিএসসিসি) ১১৬ নম্বর কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

মোতালেব বিশ্বাস লিখনের সভাপতিত্বে ছুম্মা খাতুনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড.মোহা. মাহবুবুর রহমান, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শিক্ষক প্রভাষক মো. হাবিবুর রহমান , ফার্মেসী বিভাগের সিনিয়র টেকনিক্যাল অফিসার অসক চন্দ্র বিশ্বাস-সহ অর্ধশতাধিক শিক্ষার্থী। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট এবং বিদায়ীদের ক্রেস্ট প্রদান করা হয়। 

সভাপতি মোতালেব বিশ্বাস লিখন বলেন, প্রতি বছরই আমরা নবীন–প্রবীণ মিলনমেলা আয়োজনের মাধ্যমে একতা ও অংশগ্রহণ বাড়ানোর চেষ্টা করি। মেহেরপুরের শিক্ষার্থীরা যেন গর্বের সঙ্গে নিজেদের পরিচয় দিতে পারে—সেটাই আমাদের মূল লক্ষ্য। আমাদের সংগঠন নিয়মিত সাংস্কৃতিক, খেলাধুলা এবং ক্যারিয়ারভিত্তিক আয়োজন করে থাকে। মেহেরপুরের শিক্ষার্থীদের উচিত এসব কার্যক্রমে যুক্ত হয়ে নিজেদের উন্নয়নে কাজ করা।
 
অনুষ্ঠানে পরিসংখ্যান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, মেহেরপুরের শিক্ষার্থীদের আরও সক্রিয়ভাবে অংশ নিতে হবে, মেহেরপুরকে নিজেদের করে এগিয়ে নিতে হবে। প্রতিটি উপজেলায় সাব–কমিটি গঠন করে কাজ করা যেতে পারে। পাশাপাশি গবেষণা, বিসিএস ও ক্যারিয়ারভিত্তিক ক্লাস আয়োজন করলে শিক্ষার্থীরা আরও উপকৃত হবে। মেহেরপুরের শিক্ষার্থীদের সম্ভাবনা অনেক। তারা নিয়মিত শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রাখলে গবেষণা ও ক্যারিয়ার-উভয় ক্ষেত্রেই এগিয়ে যেতে পারবে।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]