মধুপুরে র‌্যালি ও ক্যাম্পেইনের মাধ্যমে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন

আপলোড সময় : ১১-১২-২০২৫ ১২:৫৬:০১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-১২-২০২৫ ১২:৫৬:০১ পূর্বাহ্ন
জুয়েল রানা, মধুপুর প্রতিনিধি

টাঙ্গাইলের মধুপুরে বর্ণাঢ্য র‌্যালি ও ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পের মধ্য দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়েছে। 
বুধবার (১০ ডিসেম্বর)  সকালে বাংলাদেশ মানবাধিকার কমিশন মধুপুর উপজেলা শাখার আয়োজনে মধুপুর সরকারি কলেজ চত্বর থেকে র‌্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাড়ালজানী মেট্রো হাসপাতালের সামনে এসে শেষ হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বসেন টাঙ্গাইল-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপন, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, সিনিয়র সহসভাপতি এম রতন হায়দারসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী।

র‌্যালি শেষে মেট্রো হাসপাতালের সৌজন্যে দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পের আয়োজন করা হয়। সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষার্থীরা এতে অংশ নিয়ে রক্তের গ্রুপ পরীক্ষা করান।

বক্তারা বলেন, মানবাধিকার সুরক্ষা কোনো বিশেষ দিনের বিষয় নয়; এটি মানুষের জন্মগত ও প্রতিদিনের জীবনের অধিকার। সবাইকে নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি অন্যের অধিকারের প্রতিও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]