তানোরে গভীর নলকুপের পাইপ স্থাপনের ৩৩ ফিট গর্তে পড়ে গেছে ২ বছরের শিশু

আপলোড সময় : ১১-১২-২০২৫ ১২:১৮:০০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-১২-২০২৫ ১২:১৮:০০ পূর্বাহ্ন
দেলোয়ার হোসেন সোহেল তানোর :

রাজশাহীর তানোরে গভীর নলকূপের পাইপ স্থাপনের পরিত্যক্ত ৩৩ ফিট গর্তে পড়ে গেছে ২ বছরের এক ছেলে শিশু। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে পাঁচন্দর ইউপির কোয়েল হাট গ্রামে। খবর পেয়ে তানোর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শুরু করেছেন। ওই শিশুটির নাম সাজিদ (২) সে কোয়ের গ্রামের রাকিব হোসেন পুত্র।

প্রত্যক্ষদর্শী ও শিশুর পরিবার সুত্রে জানা গেছে, বুধবার দুপুরে মায়ের কোল থেকে নেমে খেলার সময় শিশুটি ওই গর্তে পড়ে যায়। এসময় পরিবারের লোকজন গ্রামবাসীসহ তানোর ফায়ার সার্ভিস ও থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুটির কান্নার শব্দ শুনে শরু ওই গর্তে পাইপ দিয়ে অক্সিজেন সরবরাহ শুরু করে উদ্ধার কাজ শুরু করেন।

পরিবার ও গ্রামবাসীর সাথে কথা বলে জানা গেছে, বেশ কিছুদিন আগে ওই স্থানে গভীর নলকূপ স্থানের জন্য পাইপ দিয়ে বোরিং করা হয়। বোরিং করার পর লেয়ারে পানি না পাওয়ায় সেটি পরিত্যক্ত ঘোষনা করে মাটি দিয়ে ভরাট করে দিয়া হয়। বর্ষার বন্যায় সেটি গর্তে পরিনত হয় পড়ে। তবে, আগাছার কারনে সেই গর্তটি কারো চোখে পড়েনি। এরিপোর্ট লিখার সময় সন্ধ্যা ৬ টায় চলছিলো উদ্ধার কাজ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]