ব্লাসফেমি আইন বাস্তবায়ন ও আবুল সরকারের ফাঁসির দাবিতে বাউফলে খেলাফত মজলিসের বিক্ষোভ

আপলোড সময় : ১০-১২-২০২৫ ০৯:৩৫:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১২-২০২৫ ০৯:৩৫:৩২ অপরাহ্ন
 
 
নুরুল আমীন আজাদী 
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
 
বাউল আবুল সরকারের ফাঁসি কার্যকর এবং ধর্ম অবমাননার শাস্তি ‘ব্লাসফেমি’ আইন প্রণয়নের দাবিতে পটুয়াখালীর বাউফল উপজেলা খেলাফত মজলিসের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১০ ডিসেম্বর) আসরের নামাজ শেষে উপজেলা পরিষদ জামে মসজিদ প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোলাবাড়ি শাহী মসজিদ চত্বরে এসে শেষ হয়।


 পটুয়াখালী-২ (বাউফল) আসনে খেলাফত মজলিস মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মাওলানা আইয়ুব বিন মুসার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস পটুয়াখালী জেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ কামরুল আহসান।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খেলাফত মজলিস পটুয়াখালী জেলার সহ-সভাপতি অধ্যাপক মাওলানা সাইদুর রহমান। এ ছাড়া বক্তব্য দেন বাউফল উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসাইন, আদাবাড়ি ইউনিয়ন সভাপতি হাফেজ মাওলানা ইমাম হোসাইন, কালাইয়া ইউনিয়ন সভাপতি আলহাজ্ব আব্দুল খালেক এবং কাশিপুর বাজার জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর রাজ্জাক।


বক্তারা ধর্মীয় মূল্যবোধ রক্ষায় কঠোর আইন প্রণয়ন, ধর্ম অবমাননাকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এবং ব্লাসফেমি আইন বাস্তবায়নের দাবি জানান।
সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী ও সাধারণ মুসল্লিরা অংশ নেন।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]