চরভদ্রাসনের ছনের মসজিদ মাদ্রাসায় ১০০ কপি কোরআন শরীফ বিতরণ

আপলোড সময় : ১০-১২-২০২৫ ০৯:১৪:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১২-২০২৫ ০৯:১৯:৫১ অপরাহ্ন
ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ঐতিহ্যবাহী ছনের মসজিদ মাদ্রাসায় শিক্ষার্থীদের মধ্যে ১০০ খানা কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।

 মঙ্গলবার বিকেলে  আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোরআন শরীফ বিতরণ করেন ফরিদপুর–৪ আসনের বিএনপির মনোনয়নপ্রাপ্ত, ধানের শীষের কান্ডারী ও হাজারো কর্মীদের আস্থার প্রতীক জননেতা শহিদুল ইসলাম খান বাবুল।

এসময় তিনি বলেন, “ধর্মীয় শিক্ষা মানুষের চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কোরআন শিক্ষার মাধ্যমে নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীরা আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে—এটাই আমাদের প্রত্যাশা।”

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষকবৃন্দ, স্থানীয় আলেম-ওলামা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কোরআন শরীফ পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উৎসাহ লক্ষ্য করা যায়।

শেষে মাদ্রাসা কর্তৃপক্ষ এ ধরনের মহতী উদ্যোগের জন্য জননেতা শহিদুল ইসলাম খান বাবুলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]