রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ায় পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর যৌথ মাদক বিরোধী অভিযানে ১৯ জন মাদকসেবীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকে কুষ্টিয়ার মিলপাড়া, থানা পাড়া, মজমপুর, চৌড়হাস,জগতীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার
করা হয়।
আটককৃতদের কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার নাসরিন সুলতানার উপস্থিতিতে ঘটনাস্থলেই বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
এ অভিযানে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ ফয়সাল মাহমুদ, কুষ্টিয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার, কুষ্টিয়া সেনাবাহিনী ক্যাম্পের লেফটেন্যান্ট ফৌজিয়া আবিদা রহমান, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুরাদুল ইসলাম, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কবির হোসেন মাতুব্বর, ওসি তদন্ত মোঃ আব্দুল আজিজসহ পুলিশ, সেনাবাহিনী ও র্যাবের বিভিন্ন অফিসার এবং ফোর্স।