রাজস্থলীর বাঙ্গালহালিয়ায় গবাদি পশুর ভিটামিন–কৃমিনাশক বিতরণ ও চিকিৎসা সেবা কার্যক্রম সম্পন্ন

আপলোড সময় : ১০-১২-২০২৫ ১২:৩২:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১২-২০২৫ ১২:৩২:৪৭ অপরাহ্ন
মোঃ আইয়ুব চৌধুরী, রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে গবাদিপশুর স্বাস্থ্য সুরক্ষায় ভিটামিন ও কৃমিনাশক বিতরণসহ চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৯ডিসেম্বর) সকালে  কারিতাস বাংলাদেশ-এর পিএইপি-৩ প্রকল্পের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে ৮০টি এফএমডি আক্রান্ত গরু, ৪০টি ছাগল, ১০০টি হাঁস এবং ৪০০টি মুরগির জন্য ভিটামিন ও কৃমিনাশক সরবরাহ করা হয়। এছাড়া অসুস্থ গরু ও ছাগলকে সরাসরি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নোমান, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা শুভাধন তঞ্চঙ্গ্যা, ভ্যাকসিনেটর খোয়াশা মং মারমা এবং কারিতাস বাংলাদেশের পিএইপি-৩ প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদার। এ ছাড়া মাঠ সহায়ক মায়েনু মারমা, মিখায়েল ত্রিপুরা, নুম্রাউ মারমা ও বকুল বিকাশ চাকমা উপস্থিত ছিলেন।

গবাদিপশুর স্বাস্থ্য সুরক্ষায় সরকারি–বেসরকারি উদ্যোগের এমন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। বিশেষ করে কারিতাস বাংলাদেশের এ উদ্যোগকে এলাকাবাসী আন্তরিকভাবে প্রশংসা করেছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]