কেন্দুয়ায় কৃষিজমির মাটি ব্যবহার: চার ইটভাটাকে মোবাইল কোর্টের ৪ লাখ টাকা জরিমানা

আপলোড সময় : ১০-১২-২০২৫ ১০:৫৮:৪৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-১২-২০২৫ ১০:৫৮:৪৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ 

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আশুজিয়া ও বলাইশিমুল ইউনিয়নে কৃষিজমির উর্বর মাটি ব্যবহার করে অবৈধভাবে ইট উৎপাদনের অভিযোগে চারটি ইটভাটাকে মোট ৪,০০,০০০ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের পরিচালিত এ অভিযানে প্রতিটি ইটভাটার বিরুদ্ধে পৃথক চারটি মামলায় জরিমানা আদায় করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: রিফাতুল ইসলামের নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নাঈম-উল ইসলাম চৌধুরী। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আবদুল্লাহ আল মতিন ও পরিদর্শক মাহবুবুল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।

আইনশৃঙ্খলা রক্ষার্থে কেন্দুয়া থানা পুলিশের একটি টিমসহ কেন্দুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অংশ নেন।

কৃষিজমির মাটি (surface soil) ব্যবহার এবং পরিবেশের ছাড়পত্র ছাড়াই পরিচালিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]