খানসামায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

আপলোড সময় : ০৯-১২-২০২৫ ০৯:০৮:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১২-২০২৫ ০৯:০৮:০৭ অপরাহ্ন
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:-

"দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা" এ প্রতিপাদ্য বিষয় নিয়ে দিনাজপুরের খানসামায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন এবং বেলুন উড়ানোর মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক সূচনা করা হয়। 
জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) ও উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র‌্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সভাকক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।

দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: কামরুজ্জামান সরকার ।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস, নবাগত অফিসার ইনচার্জ ওসি আব্দুল বাছেত সরদার,প্রাণীসম্পদ কর্মকর্তা রতন কুমার ঘোষ,উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার প্রমুখ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]