খানসামায় বেগম রোকেয়া দিবস উদযাপন

আপলোড সময় : ০৯-১২-২০২৫ ০৭:৫০:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১২-২০২৫ ০৭:৫০:১৯ অপরাহ্ন
খানসামা (দিনাজপুর)প্রতিনিধিঃ- "

নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের ন্যায় দিনাজপুরের খানসামায় "বেগম রোকেয়া দিবস" উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং ব্রাক ব্যাংকের সহযোগিতায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও অদম্য নারীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। 

র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে তিন ক্যাটাগরিতে নির্বাচিত ৩ জন শ্রেষ্ট জয়িতাদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। তারা হলেন- রেখা আক্তার,দিপা রায় ও ভারতী রানী রায়।

আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফসানা মোস্তারির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান সরকার।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস, প্রাণীসম্পদ কর্মকর্তা রতন কুমার ঘোষ,উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কমিটির সদস্য, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

ছবির ক্যাপশন: দিনাজপুরের খানসামায় বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত শ্রেষ্ট জয়িতাদের ক্রেস্ট,সনদ ও ফুল প্রদান করছেন অতিথিবৃন্দ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]