​নলছিটিতে বিএনপির হামলায় সাতজন জামায়াত নেতাকর্মী আহত

আপলোড সময় : ০৯-১২-২০২৫ ১২:৫৭:১৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-১২-২০২৫ ১২:৫৭:১৩ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক 

নলছিটির মোলারহাট ইউনিয়নে বিএনপির বর্বর হামলায় সাতজন জামায়াত নেতাকর্মী আহত হয়েছেন।


চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নলছিটি হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে এবং গুরুতর আহত অবস্থায় ৩ (কাউসার, হায়দার, ফেরদাউস) জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।


আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এবং বরিশাল- ৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল,
বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরির আমির এবং বরিশাল-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী জহির উদ্দিন মোহাম্মদ বাবর, ঝালকাঠি ২ আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ নেয়ামুল করিম, এ সময় আরো উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জামায়াতের সেক্রেটারি মতিউর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।


স্থানীয় জনগণ বলেন, বিএনপি ক্ষমতায় না এসেই লুটপাট চাঁদাবাজি অন্য দলের নেতাকর্মীদের উপর হামলা চালাচ্ছে আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]