কাউখালীতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ০৮-১২-২০২৫ ১১:৩৯:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১২-২০২৫ ১১:৩৯:৩১ অপরাহ্ন
কাউখালী প্রতিনিধি। 

পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে, সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম হাওলাদার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সোমা সরকার, কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার, উপজেলা মাধ্যমিক শিক্ষক অফিসার আব্দুল হান্নান, এস বি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান,কাউখালী থানার এস আই মাসুদ আল মামুন,শিক্ষক নেতা শামসুর রহমান মিজান, সুব্রত রায়, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাংবাদিক হাফেজ মাসুম বিল্লাহ ,যুবদলের সদস্য সচিব সারিফুল আজম সোহেল প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযথভাবে উদযাপন করা হবে। আপনাদের সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ দিবসগুলো যথাযথভাবে পালন করা হবে।

বার্তা প্রেরক,
রিয়াদ মাহমুদ সিকদার।
কাউখালী, পিরোজপুর।
তারিখ,৮/১২/২০২৫।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]