এডভোকেট জামাল উদ্দিন ভূইয়ার দাফন সম্পন্ন

আপলোড সময় : ০৮-১২-২০২৫ ১০:৫৮:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১২-২০২৫ ১০:৫৮:৪৪ অপরাহ্ন
মোঃ অপু খান চৌধুরী।।

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য, ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া গ্রামের সন্তান এডভোকেট মোঃ জামাল উদ্দিন ভূইয়া ইন্তেকাল করেছেন।

গত ৭ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৭টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি.......  রাজিউন)।
মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় ৮ ডিসেম্বর সোমবার সকাল ১১টায় কুমিল্লা জজ কোর্ট প্রাঙ্গণে। পরে তার দ্বিতীয় জানাজা নিজ গ্রাম ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া গ্রামে বাদজোহর অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি বহু গুণগ্রাহী, সহকর্মী, বন্ধুবান্ধবসহ স্ত্রী, ৪ মেয়ে ও ১ ছেলে রেখে গেছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]