​বাসাইলে সরকারি খাল কেটে ভরা হচ্ছে ফসলী জমি দেখার কেউ নেই

আপলোড সময় : ০৮-১২-২০২৫ ১০:২২:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১২-২০২৫ ১০:২২:৫৮ অপরাহ্ন

নাদিম হায়দার স্টাফ রিপোর্টার

মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের গুয়াখোলা গ্রামে কবরস্থান সংলগ্ন বয়ে যাওয়া সরকারি খাল কেটে ফসলী জমি ভরাট করছেন রামকৃষ্ণদী গ্রামের আওয়ামী যুবলীগ নেতা ভূমিখেকো দূর্ধষ ড্রেজার বানিজ্যের মূল হোতা আওয়ামী দোষর শান্ত খান ও তার সিন্ডিকেট। সরেজমিনে গিয়ে দেখা যায় সরকারি খালে কাটিং ড্রেজার দিয়ে মাটি কেটে কবরস্থানের পাশের গনি শেখের ফসলী জমি ভরছেন ড্রেজার ব্যাবসায়ী শান্ত খান ও তার দলবল এ নিয়ে এলাকার জনসাধারণ একাধিকবার প্রশাসন কে অবগত করলেও কোন পদক্ষেপ নেয়া হয়নি। বিষয়টি নিয়ে শান্ত খান প্রথমে অস্বীকার করলেও এক পযার্য়ের তিনি তার ড্রেজার বলে স্বীকার কররেন এবং শান্ত খান প্রতিবেদক কে ম্যানেজের চেষ্টা করেন।

এ বিষয়ে সিরাজদিখান সহকারী কমিশনার ভূমি তৌহিদুল ইসলাম বারি কে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।  সরকারি খাল কাটার বিষয়েটি মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশ্রাফী বলেন আমার বারাবর একটি অভিযোগ দাখিল করুন এবং স্থীর চীত্র,ভিডিও এবং লোকেশন দিন তারপর আমি বিষয় টি দেখছি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]