রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুফতি আমীর হামজার নির্বাচনী গণ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেলের দিকে কুষ্টিয়া শহরের মজমপুর গেট থেকে গণমিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বটতৈল কবুরহাট বাজারে এসে শেষ হয় এবং এখাবে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলে অসংখ্য জামায়াতের নেতা-কর্মীরা অংশ গ্রহণ করেন। মিছিলের সামনে দলীয় পতাকা হাতে নিয়ে মিছিলের নেতৃত্ব দেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী মুফতি আমীর হামজা।
গণমিছিলে জামায়াতের নেতাকর্মী ছাড়াও উলামা বিভাগ, শ্রমিককল্যাণ ফেডারেশনের ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন।
মিছিলে নেতৃত্ব দেন জামায়াতের জেলা সহকারী সেক্রেটারী খায়রুল ইসলাম রবিন, শূরা সদস্য হামিদুল ইসলাম, উলামা বিভাগের জেলা সেক্রেটারী ইয়াসির আরাফাত, কুষ্টিয়া সদর থানা আমীর মাওলানা শরীফুল ইসলাম, সেক্রেটারী ডাঃ রায়হান আলী,অধ্যাপক নুরুল আমিন জসীম, আজমল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।