হরিপুরে প্রান্তিক কৃষাণীদের মাঝে জিংক ধান বিতরণ

আপলোড সময় : ০৮-১২-২০২৫ ০৪:৩৭:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১২-২০২৫ ০৪:৩৭:৪৪ অপরাহ্ন
সিরাজুল ইসলাম 
ঠাকুরগাঁও প্রতিনিধি ;


হারভেস্ট প্লাস রিয়্যাক্টস ইন প্রজেক্ট ও আরডিআরএস বাংলাদেশের আয়োজনে আজ( ৮ডিসেম্বর ) সোমবার  ২০২৫ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কাঁঠালডাংগী বাজার ভাতুড়িয়া ফেডারেশনে ১২০জন কৃষাণীদের মাঝে  প্রশিক্ষণ ও জিংক ধানের  বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত  হারভেস্ট প্লাস ও আরডিআরএস  বাংলাদেশ কর্তৃক বাস্তবায়নাধীন রিঅ্যাক্টস ইন প্রজেক্টের আওতায় আজকের এই প্রশিক্ষণ অনুষ্ঠানে মানবদেহে জিংকের গুরুত্ব, জিংকের প্রয়োজনীয়তা ও অভাবজনিত লক্ষণ বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও ব্রি ধান৭৪ ও ব্রি ধান১০২ জাতের ধানে জিংক এর পরিমাণ ও জিংক ধান উৎপাদন কৌশল, বীজ সংরক্ষণ পদ্ধতি ইত্যাদি বিষয়ে বক্তারা আলোচনা করেন।

হারভেস্ট প্লাস রিয়্যাক্ট ইন প্রক্লপে ও আরডিআরএস বাংলাদেশ রিঅ্যাক্টস- ইন প্রজেক্টের আওতায় আজ মোট ১২০ জন কিষানীকে প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ শেষে প্রতি জনকে ৪ কেজি হারে জিংক সমৃদ্ধ বিধান ৭৪ এর বীজ বিতরণ করা হয়েছে। কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফেডারেশন সভাপতি জনাব,মো:মোবারক হোসেন, উপসহকারী কৃষি অফিসার দূর্গা চরণ রায়, আরডিআরএস এর কৃষি কর্মকরতা আব্দুল্লাহ আল-বাকী কমিউনিটি মবিলাইজার রবীনাথ রায়, এবং কমিউনিটি ফ্যাসিলিলিটেটর সহ স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]