ব্রাহ্মণপাড়া জামায়াতের নির্বাচনী অফিস উদ্বোধন

আপলোড সময় : ০৮-১২-২০২৫ ১২:০০:৫৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-১২-২০২৫ ১২:০০:৫৭ পূর্বাহ্ন
মোঃ অপু খান চৌধুরী।।

আগামীতে জামায়াত নির্বাচনে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। প্রত্যেক ইসলামি দলগুলো এক হওয়া ইতিহাসে এক নজির সৃষ্টি করেছে। ইসলামি দলগুলো এক হয়ে আগামীদিনে রাষ্ট্র পরিচালনা করবে। আর কোন নব্য ফ্যাসিস্টকে এদেশে সরকার গঠন করতে দেওয়া হবে না।

ইসলামি দলগুলোই রাষ্ট্র পরিচালনা করার একমাত্র দাবিদার। রবিবার (৭ ডিসেম্বর) বিকালে কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা নির্বাচনী অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. এডভোকেট মোবারক হোসাইন এই কথাগুলো বলেন। তিনি আরো বলেন, সকলে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে এক হয়ে কাজ করবো। দল-মত নির্বিশেষে একটি সোনার বাংলাদেশ গড়ে তুলবো।

শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দিতে জামায়াতে ইসলামী কাজ করবে। এতে ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম এর সভাপতিত্বে ও সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মাঈন উদ্দিন সাঈদ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নির্বাচনী পরিচালক অধ্যাপক আলমগীর সরকার, সদস্য সচিব অধ্যাপক আলমগীর সরকার, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী। এসময় কুমিল্লা উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন, বুড়িচং উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল আলম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আনিছুর রহমানসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সবশেষে দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে নির্বাচনী অফিসের শুভ উদ্বোধন করা হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]