পিকআপ ভ্যানে তল্লাশি, অবৈধ সিগারেট নিয়ে শিমুল মেম্বারসহ ৪ জন আটক

আপলোড সময় : ০৭-১২-২০২৫ ০৮:৫৭:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১২-২০২৫ ০৮:৫৭:৩১ অপরাহ্ন
রাজস্থলী(রাঙ্গামাটি) প্রতিনিধি:

রাঙ্গামাটির রাজস্থলী - জুরাইছড়ি সিমান্ত  সড়কে গভীর রাতে  একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে  বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট ও নগদ অর্থ জব্দ করেছে সেনা বাহিনির একটি বিশেষ টহল টিম অবৈধ সিগারেটসহ চারজনকে আটক করেন।

পরে মিতিংঙ্গেছড়ি সেনা ক্যম্পে রাজস্থলী থানা পুলিশকে উক্ত টহলটিম আসামীদ্বয়দের এবং জব্দকৃত সিগারেট রাতে বুঝাইয়া দেয়। 

জব্দকৃত সিগারেটের মধ্যে রয়েছে—অরিস: ০৮
কার্টন (৪,০০০ প্যাকেট) – আনুমানিক মূল্য
৮,০০,০০০ টাকা,পেট্রোন: ১০ কার্টন (৫,০০০ প্যাকেট) – আনুমানিক মূল্য ১০,০০,০০০ টাকা,
বেনসন: ০৫ কার্টন (১,০০০ প্যাকেট) আনুমানিক মূল্য ৩,৫০,০০০ টাকা। মোট ১০,০০০ প্যাকেট ভারতীয় সিগারেট, যার আনুমানিক বাজার মূল্য ২১,৫০,০০০ টাকা। একই সঙ্গে উদ্ধার করা হয় ১,৩২,৫৩৫ টাকা নগদ অর্থ।

আটককৃতরা হলেন -১) বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান ৬নং ওয়ার্ড সদস্য শিমুল দাস (৩৫), ২) মৃত শফিকুল ইসলামের ছেলে  মোঃ সাজ্জাদ ইসলাম (২২), ৩) মৃত শহিদুল ইসলামের ছেলে  মহিবুল হাসান (২৩), ৪) রাজস্থলী বাজারের গোলকধন  তঞ্চঙ্গ্যার ছেলে -রনি তঞ্চঙ্গ্যা (২০) উক্ত আসামীদের রাজস্থলী থানার মামলা নং ০১, special power act 1974 এর ধারা ২৫বি/২৫ডি তে মামলা রুজু হয় ৭ ডিসেম্বর দুপুরের পর। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জব্দকৃত সিগারেটগুলো অবৈধভাবে সীমান্ত এলাকা থেকে পাচার করে স্থানীয় বাজারে বিক্রির উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়রা জানান, সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে চোরাচালানের একটি চক্র সক্রিয় রয়েছে। দ্রুত নিয়মিত তল্লাশি ও নজরদারি জোরদার না করলে এ ধরনের কর্মকাণ্ড আরও বাড়তে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, পাচার রোধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। নিয়মিত অভিযানের মাধ্যমে অবৈধ পণ্য পরিবহন ও চোরাচালান বন্ধে কাজ চলমান থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]