​ডিবি পুলিশের অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আপলোড সময় : ০৭-১২-২০২৫ ০৭:৫০:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১২-২০২৫ ০৭:৫০:৫২ অপরাহ্ন

মোঃ আব্দুল্লাহ আল মুকিম রাজু
পঞ্চগড় প্রতিনিধিঃ


পঞ্চগড় জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকষ টিম বিশেষ অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

জানা যায়, অদ্য ০৭ ডিসেম্বর ২০২৫ তারিখ পঞ্চগড় সদর থানাধীন জগদল বাজার এলাকায় বিকাল ৪টা ৩০ মিনিটে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৭০ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—
১) মোঃ জহিরুল (৩৩), পিতা: মৃত হানিফ, গ্রাম: গোয়ালপাড়া
২) দীন ইসলাম (৪৪), পিতা: মৃত কালু মিয়া, গ্রাম: জগদল
উভয়েই পঞ্চগড় সদর থানাধীন বাসিন্দা।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]