কাউখালীতে দুর্নীতি বিরোধী সংগঠন গ্রীন ফোর্স বাংলাদেশের কমিটি গঠন

আপলোড সময় : ০৭-১২-২০২৫ ০৪:০৬:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১২-২০২৫ ০৪:০৬:১৮ অপরাহ্ন
কাউখালী প্রতিনিধি সমাজ থেকে দুর্নীতির দূর করতে হবে এই স্লোগান নিয়ে পিরোজপুরের কাউখালীতে গ্রীন ফোর্স বাংলাদেশ কাউখালী শাখার কমিটি গঠন করা হয়েছে। এতে সাংবাদিক এনামুল হককে সভাপতি ও মোঃ রবিউল হাসান মনিরকে সাধারণ সম্পাদক করে গ্রীন ফোর্স বাংলাদেশ এর ২৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। জেলা কমিটির সুপারিশক্রমে গ্রীন ফোর্স বাংলাদেশ এর ন্যাশনাল কো-অর্ডিনেটর ডা. এস. এম. হক কাউখালী উপজেলা কমিটি অনুমোদন দেন। কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি সাংবাদিক মোঃ রিয়াদ মাহমুদ সিকদার, সিনিয়র সহ-সভাপতি জাহানুর বেগম, মোঃ লোকমান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন আইচ, সানজিদা সুলতানা রেশমা, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সবুজ, অর্থ সম্পাদক হাফেজ মাওঃ এবাদত হোসেন, দপ্তর সম্পাদক সানমুন রেজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুমা আক্তার, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা এস.এম দুলাল, সাংবাদিক রবিউল হাসান রবিন, তারিকুর রহমান তারেক, শেখ রিয়াজ আহম্মেদ নাহিদ, রতন চক্রবর্তী, শিক্ষক বাদল হালদার, ইউপি সদস্য মোহাম্মদ সাঈদ, আকলিমা বেগম ,শ্যামলী রানী, মোঃ মেহেদী হাসান রুবেল, জহুরুল ইসলাম মইন, মোঃ ছানাউল্লাহ, মোহাম্মদ বেলাল হোসেন, মোহাম্মদ আনিসুর রহমান। এছাড়াও সংগঠনটির কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে চার সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে উপদেষ্টারা হলেন অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক বীর মুক্তিযোদ্ধা মোঃ মনোয়ার হোসেন, এ্যাড. জহিরুল ইসলাম, এ্যাড. কমল কৃষ্ণ মুখার্জী ও সুলতানা নীলা। বার্তা প্রেরক, রিয়াদ মাহমুদ সিকদার। কাউখালী, পিরোজপুর। তারিখ,৭/১২/২০২৫।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]