​বরিশাল-৫ আসনে এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলালের গণসংযোগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা

আপলোড সময় : ০৬-১২-২০২৫ ১০:১১:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-১২-২০২৫ ১০:১১:১৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক 

আজ শনিবার আসরের নামাজের পরে বরিশাল-৫ আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলালের গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নতুল্লাবাদ বাজার থেকে শুরু হওয়া এ গণসংযোগ কাশিপুর বাজারে গিয়ে শেষ হয়।


গণসংযোগ চলাকালে নতুল্লাবাদ মাছ বাজারের ব্যবসায়ীরা "নারায়ে তাকবির" এবং দাঁড়িপাল্লা প্রতীকের স্লোগানে মুখরিত করে তোলে পুরো বাজার এলাকা। হেলালকে এক নজর দেখার জন্য মাছ বাজার, কাঁচা বাজারসহ আশপাশের দোকানদাররা নিজেদের বিক্রি-ব্যবসা রেখে বাইরে এসে ভিড় জমান। অনেকেই তার সঙ্গে করমর্দন করতে ছুটে আসেন।


কাশিপুর বাজারমুখী পথে রিক্সা, অটোরিক্সা ও মোটরসাইকেল থামিয়ে সাধারণ চালক, যাত্রীরাও হেলালের সঙ্গে সাক্ষাৎ করেন। যুবকরাও মনোযোগ দিয়ে শোনেন তার বক্তব্য ও প্রতিশ্রুতি।


গণসংযোগ শেষে এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল উপস্থিত ব্যবসায়ী, যুবক ও সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, “আমরা নির্বাচিত হলে দেশের ব্যবসায়ীরা আরও স্বাচ্ছন্দে ব্যবসা করতে পারবেন। কৃষকের কাছ থেকে সরাসরি পণ্য আনতে পারবেন মাঝখানে কোনো সিন্ডিকেটের চক্র থাকবে না। এতে আপনাদেরও দাম কমবে, ক্রেতারাও ন্যায্যমূল্যে পণ্য পাবে।”


তিনি যুবকদের উদ্দেশ্যেও গুরুত্বপূর্ণ বার্তা দেন, “তোমরাই আগামীতে এই দেশ পরিচালনা করবে। তাই দেশকে দুর্নীতিমুক্ত করতে যুবসমাজের ভূমিকা সবচেয়ে বেশি। তোমাদের বাহুতে শক্তি, বুকে সাহস তোমরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে। জামায়াতে ইসলামী দুর্নীতি করে না, দুর্নীতিকে প্রশ্রয়ও দেয় না।”দেশকে দুর্নীতি, চাঁদাবাজি ও স্বৈরাচার থেকে মুক্ত করতে জনগণের সমর্থন চান তিনি। বলেন,“আসুন, আমরা আল্লাহর আইন বাস্তবায়ন করি, কুরআনের আলোকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র নির্মাণ করবো যেখানে থাকবে সবার জন্য কল্যাণ ও ইনসাফের সুষম বণ্টন। আমাকে যদি আপনারা নির্বাচিত করেন, তবে এটি আমার জন্য শুধু সম্মান নয়, একটি বড় দায়িত্ব হবে।”
গণসংযোগে অংশ নেওয়া সাধারণ মানুষদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]