জামায়াতের সাতকানিয়া থানা'র উদ্যেগে আয়োজিত ওলামা–মাশায়েখ সম্মেলন -২০২৫

আপলোড সময় : ০৬-১২-২০২৫ ০৯:১১:২১ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-১২-২০২৫ ০৯:১১:২১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক 

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতকানিয়া থানা'র উদ্যেগে আয়োজিত “ওলামা–মাশায়েখ সম্মেলন ২০২৫” এবং প্রতিনিধি সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি মজলুম জননেতা শাহজাহান চৌধুরী।


তিনি বলেন, ওলামা –মাশায়েখদের সমাজের একশ্রেণীর বিত্তবানরা নিজেদের প্রভাব-প্রতিপত্তির মধ্যে আবদ্ধ করে রাখতে চায়। ধনতান্ত্রিক বুর্জোয়া সমাজব্যবস্থা থেকে বেরিয়ে এসে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে প্রত্যেক ওলামার ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সমাজের সকল অন্যায় - অনাচার ও অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে মিম্বর থেকেই, এবং সমাধানের পথও আসতে হবে মিম্বর থেকেই।


তিনি আরও বলেন, আগামী প্রজন্মকে সৎ, দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে আগামী নির্বাচনে ন্যায়–ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার কোনো বিকল্প নেই।


শেষে তিনি সম্মানিত ওলামা –মাশায়েখদের কাছে দুআ কামনা করেন এবং দাঁড়িপাল্লার প্রতি সমর্থন ও মাঠে সক্রিয় ভূমিকার আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]