গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের পিতার ইন্তেকাল

আপলোড সময় : ০৬-১২-২০২৫ ০৮:৪২:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-১২-২০২৫ ০৮:৪২:৪৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক


গুম হওয়া ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার ও সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিন শারমিন তামান্নার পিতা, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদের শ্বশুর, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডাঃ মঈন উদ্দিন আহমদ আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।

শনিবার ভোর ভোর ৬টা ৩৬মিনিটে নগরীর একটি বেসরকারী হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:স্বাস ত্যাগ করেছেন।

মরহুমের প্রথম জানাজার নামাজ শনিবার বাদ যোহর শাহজালাল উপশহর ডি ব্লক মসজিদে এবং দ্বিতীয় জানাজার নামাজ বাদ মাগরিব গোলাপগঞ্জ উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের বহর গ্রামে অনুষ্ঠিত হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]