বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ধনিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে কোরআন খতম ও দোয়া মোনাজাত

আপলোড সময় : ০৬-১২-২০২৫ ১০:১৭:৪৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-১২-২০২৫ ১০:১৭:৪৩ পূর্বাহ্ন
আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধি তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে কোরআন খতম ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) জুম্মা বাদ ধনিয়া ইউনিয়নের তুলাতুলি বাজার জামে মসজিদে এই কোরআন খতম ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক মাষ্টার, জেলা বিএনপির সাবেক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও উপজেলা জাতীয়তাবাদী শিক্ষক দলের সভাপতি সহকারী অধ্যাপক মোঃ হেলাল উদ্দিন, ধনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ ফেরদাউস বাহাদুর হাওলাদার, ভোলা সদর উপজেলা যুবদলের সদস্য সচিব বিল্লাল হোসেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ইউসুফ মিয়া, ভোলা জেলা যুবদলের সহ-সাধারন সম্পাদক ইব্রাহিম দেওয়ান, শিল্প ও কুটির বিষয়ক সম্পাদক মোঃ ইমরান হোসেন। ধনিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হাওলাদার। ধনিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহে আলম, ধনিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডাক্তার জসিম উদ্দিন। ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী মোঃ জাহিদ হাওলাদার, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ লিটন ও মোঃ বিল্লাল। ধনিয়া ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব মোঃ জিহাদ রাজ, ধনিয়া ইউনিয়ন যুবদল নেতা মোঃ রাকিব হাওলাদার, মোঃ আল আমিন হাওলাদার, মোঃ রিপন কাজি, মোঃ সবুজ, মোঃ জামাল মিজি, মোঃ ফয়সাল, মোঃ মঞ্জু দেওয়ান, মোঃ মুমিন সিকদার, মোঃ মোশারফ হোসেন ও মোঃ সাদ্দাম হোসেন, ধনিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী বাপ্পি সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনেরও প্রায়ই কয়েক হাজার নেতাকর্মী। অনুষ্ঠানে নেতারা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন। তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তাঁর শারীরিক সুস্থতা জাতির জন্য গুরুত্বপূর্ণ। আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করছি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশের শান্তি ও কল্যাণের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]