ভাঙছে নদীর ঢেউ তাছলিমা আক্তার মুক্তা

আপলোড সময় : ০৬-১২-২০২৫ ০১:০৮:৫০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-১২-২০২৫ ০১:০৮:৫০ পূর্বাহ্ন


বইছে নদীর উতাল হাওয়া
বাঁধ ভাঙানো ঝড়ে  , 
নদীর বুকের পাঁজর ছুঁয়ে 

ঢেউ ভাঙছে অকাতরে।

শান্ত নদীর কি হলো রে 
কিসের এতো ব্যথা ?
একা একা ভাঙছে শুধু 
কয়না কোনো কথা  । 

নীরব হয়ে থাকতো নদী 
সমুদ্রের ঐ বুকে  , 

অচেনা সব দুঃখ গুলো 
দাঁড়িয়ে পড়ছে  রুখে । 

এই সমুদ্র দাওনা তুমি  
একটু সান্ত্বনা  ,

কোন সে সুখের আশায় 
এতো যন্ত্রণা  ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]