উল্লাপাড়া উধুনিয়া ইউনিয়ন বিএনপি উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কমনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপলোড সময় : ০৫-১২-২০২৫ ১১:২৭:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-১২-২০২৫ ১১:২৭:৪০ অপরাহ্ন
মো:কোরবান আলী রিপন, উল্লাপাড়া, সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কমনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উধুনিয়া ইউনিয়ন এর ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল লতিফের সার্বিক সহযোগিতা এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক এ কে আজাদ গণি,ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূরনবী সরকার বাদশা,ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়ালিউল্লাহ,৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আমিনুল ইসলাম, ইউনিয়ন যুবদলের আহবায়ক পদপ্রার্থী মো:সামছুল মোল্লা, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব পদপ্রার্থী মনিরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মাহফুজুর রহমান লিখন,ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এমামুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম,সহ উক্ত ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উক্ত দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কমনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 এসময় উপস্থিত নেতৃবৃন্দ সবাই ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের বিজয় এর লক্ষ্যে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন।উক্ত অনুষ্ঠানের শেষে আব্দুল লতিফ বলেন ধানের শীষের বিজয় এর লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ। কারণ ধানের শীষ যদি বিজয়ী হয় তাইলে এ বিজয় শুধু ধানের শীষের না এ বিজয় বাংলাদেশের বিজয়, বাংলাদেশের ১৭ কোটি মানুষের বিজয়।তাই সে সবাইকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের পক্ষে সবাইকে কাজ করে যাওয়ার আহবান জানান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]