ভোলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ক্ষুদ্র মৎস্যজীবি পরিবারের ১০০ জন নারীকে সবজির বীজ প্রদান

আপলোড সময় : ০৫-১২-২০২৫ ০২:২৭:৫৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৫-১২-২০২৫ ০২:২৭:৫৪ পূর্বাহ্ন
আশিকুর রহমান শান্ত, ভোলা জেলা প্রতিনিধি: ভোলায় কোস্ট ফাউন্ডেশন এর GCA Project কর্তৃক ক্ষুদ্র মৎস্যজীবি পরিবারের নারীদের আয়বর্ধমূলক কাজে সম্পৃক্ত ও দক্ষতা বৃদ্ধির জন্য পরামর্শ এর পাশাপাশি ১০০ জন নারী সদস্যকে শীতকালীন সবজির বীজ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে কোস্ট ফাউন্ডেশন এর ভোলা জেলা অফিসের হল রুমে এই বীজ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বীজ পাওয়া নারীরা হলেন ভোলা ধনিয়া ও ভেদুরিয়া ইউনিয়নের ক্ষুদ্র মৎস্যজীবী পরিবারের নারী সদস্য। বীজ বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা সদর উপজেলা সিনিয়র কৃষি অফিসার কামরুল ইসলাম ও উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মেহেদী হাসান দৈনিক প্রথম আলো এর ভোলা জেলা প্রতিনিধি নেয়ামত উল্লাহ, দৈনিক খবরপত্র এর ভোলা জেলা প্রতিনিধি আশিকুর রহমান শান্ত এবং কোস্ট ফাউন্ডেশন এর কর্মীগন। অনুষ্ঠানের অতিথিরা তাদের বক্তব্যে বলেন, ভোলা জেলায় ক্ষুদ্র মৎস্যজীবী পরিবারের নারীদের জীবনমান উন্নয়নে কাজ করছে কোস্ট ফাউন্ডেশন। সম্প্রতি, তারা ক্ষুদ্র মৎস্যজীবী পরিবারের সদস্যদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে বিভিন্ন ধরনের সাহায্য করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় আজকের এই বীজ বিতরণ করা হচ্ছে। এই উদ্যোগটি জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীদের বিকল্প আয়ের পথ তৈরিতে সাহায্য করবে বলে আমরা আশা করছি। তারা আরোও বলেন, কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে বিভিন্ন সময়ে কৃষি ও পরিবেশ-সম্পর্কিত কার্যক্রমের অংশ হিসেবে সবজির বীজ বিতরণ করা হয়েছে। এর আওতায় দুর্যোগ ঝুঁকি হ্রাস, জলবায়ু পরিবর্তন এবং কমিউনিটির সক্ষমতা বৃদ্ধিতে কাজ করবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]