দশম গ্রেডের দাবিতে মোহনগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি চলমান

আপলোড সময় : ০৪-১২-২০২৫ ১১:৩২:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-১২-২০২৫ ১১:৩২:৫২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ 

দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে নেত্রকোনার মোহনগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা কর্মবিরতি পালন করছেন।

আজ বৃহস্পতিবার সকালে তৃতীয় দিনের মতো তারা অর্ধ বেলা কর্মবিরতি পালন করেন।

এতে মেডিকেল টেকনোলজিস্ট মো. নাজমুল ইসলাম, রেজুয়ানুল করিম রাজু ও ফার্মাসিস্ট মো. সাদ্দাম হোসেনসহ অনেকে বক্তব্য দেন। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সকল মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা উপস্থিত ছিলেন।

এদিকে স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা কর্মবিরতি পালন করায় সেবা নিতে আসা রোগীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ছিলেন। ওষুধসহ সেবা না পেয়ে রোগীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]