গৌরীপুরে বিএনপির আহ্বায়ক শহীদ

আপলোড সময় : ০৪-১২-২০২৫ ০৮:৫৭:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-১২-২০২৫ ০৮:৫৭:১৭ অপরাহ্ন
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে মোঃ হাবিবুল ইসলাম খান শহীদকে দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র আহবায়ক এ.কে.এম এনায়েতুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়।


চিঠিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংঘাত সৃষ্টি ও সংগঠনবিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকার কারণে ময়মনসিংহ উত্তর জেলাধীন গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণ কে বিএনপি’র প্রাথমিক পদসহ সকল পর্যায়ে পদ থেকে বহিষ্কার করা হয়েছে।


বহিষ্কৃত আহাম্মদ তায়েবুর রহমান হিরণের স্থলে গৌরীপুর উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ হাবিবুল ইসলাম খাঁন শহীদকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র আহ্বায়ক এ.কে.এম এনায়েতুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]