কাউখালীতে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে শিশু খাদ্য বিতরণ

আপলোড সময় : ০৪-১২-২০২৫ ০৮:১৩:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-১২-২০২৫ ০৮:১৯:৪৯ অপরাহ্ন
কাউখালী প্রতিনিধি।

পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা এগারোটায় উপজেলার প্রস্তাবিত ডুমজুড়ি চরবাশুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থীদের মাঝে শিশু খাদ্য বিতরণ করা হয়। শিশু খাদ্যের মধ্যে ছিল দুধের প্যাকেট ও ডিম। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিদায়ী নির্বাহী অফিসার স্বজল মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বখতিযর রহমান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সোমা সরকার, ভেটেনারি সার্জন ডাক্তার মিনহাজুর রহমান, পিটিআই সুপারেন্টেড চিত্তরঞ্জন দত্ত, উপজেলা সমাজসেবা অফিসার মতিউর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, সবুজ কান্তি শিকদারসহ অএ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী। 

বার্তা প্রেরক,
রিয়াদ মাহমুদ সিকদার।
কাউখালী, পিরোজপুর।
তারিখ,৪/১২/২০২৫।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]