রাজশাহী সীমান্তে সরিষা ক্ষেত থেকে ভারতীয় মদ জব্দ

আপলোড সময় : ০৪-১২-২০২৫ ০৮:১২:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-১২-২০২৫ ০৮:১২:০৮ অপরাহ্ন

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) খিদিরপুর বিওপির একটি দল অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে। বুধবার (৩ ডিসেম্বর) রাত পৌনে ১১টায় কাটাখালী থানার পশ্চিম বাতান এলাকার একটি মাঠের মধ্যের সরিষা ক্ষেত থেকে এই মদ জব্দ করা হয়।


বিজিবি জানায়, মাদক ব্যবসায়ীরা ওই এলাকা দিয়ে মদ পাচার করবে এমন তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি এলাকায় অবস্থান নেয়। পরে সরিষা ক্ষেতে পরিত্যক্ত অবস্থায় ২০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। তবে রাতে কিংবা ভোরে কেউ বস্তার কাছে না আসায় মাদকদ্রব্য উদ্ধার করেই তারা ক্যাম্পে ফিরে আসেন। বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে কঠোর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। জব্দকৃত মদ কাটাখালী থানায় জমা দেওয়া হয়েছে। 





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]