নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রিফাতুল ইসলাম-এর যোগদান উপলক্ষে বিভিন্ন শ্রেণী–পেশার মানুষের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় সরকারি-বেসরকারি দপ্তরের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, যুবসমাজ, সুশীল সমাজসহ বিভিন্ন শ্রেণীর মানুষ অংশ নেন। এতে উপস্থিত বক্তারা নতুন ইউএনও-এর দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়ে উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, সেবা কার্যক্রমে গতিশীলতা ও সাধারণ মানুষের সুযোগ-সুবিধা নিশ্চিতকরণে প্রত্যাশা জানান।
মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুঞা, সহ-সভাপতি জহিরুল ইসলাম ভুঞা স্বপন, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভুঁইয়া মজনু, সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দীন আহমেদ খোকন, জেলা বিএনপির সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মজনুর রহমান খন্দকার, উপজেলা পরিষদের (অপসারিত) ভাইস চেয়ারম্যান হারুন অর রশীদ ফারুকী, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল হক, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক লাইমুন হোসেন ভুঞা, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম খান কাজল, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শরীফুজ্জামান জিহাদী, উপজেলা যুবদলের সদস্য সচিব আতাউল হক মিন্টু, সাংবাদিক মো. সালাহউদ্দীন সালাম, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এ এইচ কে রুহী, উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. কিরণ প্রমুখ।
নবাগত ইউএনও মো. রিফাতুল ইসলাম তাঁর বক্তব্যে সবার সহযোগিতা কামনা করে বলেন,
উপজেলার উন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা, সেবা প্রদান এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে আমি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবো। কেন্দুয়ার প্রতিটি নাগরিক যাতে সরকারি সেবা সহজে পায়- সে বিষয়ে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।
সভায় বক্তারা সামাজিক স্থিতিশীলতা, শিক্ষার উন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ, রাস্তা-ঘাট সংস্কার, স্বাস্থ্যসেবা বিস্তারে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।